27 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দু’দিন পর বন্যার পানিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দু’দিন পর বন্যার পানিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী কৃতিত্ব চাকমা’র দুইদিন পর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে নারিকেল বাগান এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্যার‌ পানিতে যে স্থানে কৃতিত্ব চাকমা নিখোঁজ হন সে স্থানে সকালে তার মরদেহ ভেসে ওঠে। গতকাল বন্যার পানিতে ডুবে সুহামনি চাকমা (১১) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা বলেন, নিহত কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং স্থানীয় মিল্টন চাকমার ছেলে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ