27.5 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে সিঙ্গাপুরে নেয়ার আবেদন

খালেদা জিয়াকে সিঙ্গাপুরে নেয়ার আবেদন


বিএনএ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।তিনি বর্তমানে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার পরিবার সূত্রে জানা যায়, তার পরিবারের সদস্যরা চান তার চিকিৎসা সিঙ্গাপুর বা বিদেশে হোক। তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে অনুরোধ করেন এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে।

পরে সোমবার রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন করেন।

এর আগে সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকেল ৪টায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করে। এ দিকে
তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন রাতে জানান, , থালেদা জিয়া স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।করোনারি কেয়ার ইউনিটে উনি আছেন। এই ইউনিটে যখন রোগী থাকেন, তখন তো সেখানে রোগী স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নেয়।’
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?