27.9 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাছুম-কুলসুম

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাছুম-কুলসুম

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাছুম-কুলসুম

বিএনএ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবে ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোটার‌্যাক্টর মো. মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রোটার‌্যাক্টর নাহিনূুর রহমান কুলসুম।শনিবার(৩ এপ্রিল) রাত ৯ টায় সংগঠনটির ১৫৭ তম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

ক্লাবের বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনের সদস্য রোটার‌্যাক্টর আমিনুল ইসলাম বলেন, যে আগামী জুন মাসে রোটারি বর্ষ ২০২১-২২ এর পূর্ণাঙ্গ কমিটি ষোষণা করা হবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন; বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ন, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি