28 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চিত্রনায়িকা মিমের বিয়ে সম্পন্ন

চিত্রনায়িকা মিমের বিয়ে সম্পন্ন

চিত্রনায়িকা মিমের বিয়ে সম্পন্ন

বিএনএ, বিনোদন ডেস্ক : সাতপাকে বাঁধা পড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সনি পোদ্দারের সঙ্গে নায়িকার বিয়ের আনুষ্ঠনিকতা সম্পন্ন হয়।

এর আগে সোমবার অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। বিয়েতে মিম পরেছেন লাল লেহেঙ্গা সঙ্গে শরীর জুড়ে মোড়ানো দামি গহনা। মিমের স্বামী সনি পরেছেন চাদরে মোড়া শেরওয়ানি ও গোলাপি পাগড়ী। দুজনের হাস্যোজ্জ্বল বেশ কয়েকটি ছবি দুপুরে পৌঁছায় গণমাধ্যমকর্মীদের কাছে।

সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

গত  ১০ নভেম্বর জন্মদিনের দিন বাগদান সেরেছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম।

মিমের স্বামীর নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। মিম ও সনির বিয়েতে চলচ্চিত্র ও শোবিজ দুনিয়ার একাধিকজন উপস্থিত ছিলেন। গোপনীয়তা রক্ষার শর্তে নিমন্ত্রিত ছিলেন তাঁরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!