28 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৭৫

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৭৫

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৭৫ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ ও ২ জন নারী । তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!