28 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে শ্বশুর বাড়িতে জামাইকে গুলি করে হত্যা

বান্দরবানে শ্বশুর বাড়িতে জামাইকে গুলি করে হত্যা

বান্দরবানে শ্বশুর বাড়িতে জামাইকে গুলি করে হত্যা

বিএনএ বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে মংক্যচিং মার্মা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় আথুইমং মার্মার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মংক্যচিং মার্মা  রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মংক্যচিং মার্মা স্ত্রী ও সন্তানকে নিয়ে যেতে রাঙ্গামাটি থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় শশুরবাড়িতে আসেন। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে  ঘটনাস্থলে মারা যান মংক্যচিং। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!