29 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » তিন কলেজ ছাত্রী নিখোঁজ, পল্লবী থানায় মামলা

তিন কলেজ ছাত্রী নিখোঁজ, পল্লবী থানায় মামলা


বিএনএ, ঢাকা: রাজধানীর   মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।মামলায় আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন- মো. তরিকুল্লাহ, মো. রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন।

রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিখোঁজ দিলখুশ জান্নাত নিশার বড় বোন কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি করেছেন। এরআগে শুক্রবার এজাহারভুক্ত আসামি তরিকুল্লাহ, রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মামলা দায়েরের পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিএনএ/আরকেসি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!