27 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুর্বৃত্তের কোপে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

রাজধানীতে দুর্বৃত্তের কোপে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

ধামরাইয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারীতে  ওয়ার্ড যুবলীগের নেতা আলমগীর হোসেনকে (৪৮) কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজ পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আলমগীর হোসেন ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

আহত আলমগীর হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে গোপীবাগ সপ্তম গলি পাচানি পুকুর জামে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় দুইজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আমার বাম হাতের কব্জিতে কোপ দেয়। এতে আমার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমার পায়ে কোপ দিয়ে দ্রুত তারা পালিয়ে যায়। আমি তাদের চিনতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  বলেন, ওয়ারী থেকে আলমগীর হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ