27 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ডুবল ট্রলার

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ডুবল ট্রলার

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ডুবল ট্রলার

বিএনএ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে এমভি বলেশ্বর নামের একটি ট্রলার ডুবে গেছে। বুধবার (৩ আগস্ট) সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের কাছে নোঙ্গর করার পরেই ট্রলারটি ডুবে যায়।

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।

ট্রলারটির ম্যানেজার সান্টু মাঝি বলেন, “ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী বাজারের কাছে পৌঁছায়। ট্রলারে ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় কোটি টাকার মুদি মালামাল রয়েছে। এসব মুদিপণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।

সন্ন্যাসী বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণ ক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মামালামাল উদ্ধারের কাজ চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ