27 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানের হেরাতে প্রচন্ড লড়াই চলছে

আফগানিস্তানের হেরাতে প্রচন্ড লড়াই চলছে

আফগানিস্তানের হেরাতে প্রচন্ড লড়াই চলছে

বিএনএ, বিশ্ব ডেস্ক : আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান ও সরকারী বাহিনীর মধ্যে প্রচন্ড লড়াই চলছে। সরকারী বাহিনী মরিয়া হয়ে উঠেছে তালেবানদের ঠেকাতে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়, সোমবার ছিল প্রদেশে সংঘর্ষ শুরু হওয়ার ষষ্ঠ দিন। সংঘর্ষ এখনও চলছে।, তালেবানের অবস্থানে বিমান হামলায় তাদের অনেকে হতাহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হেরাত শহরে এক বিস্ফোরণে তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

এদিকে তালেবানের অগ্রযাত্রার মধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ‘ছয় মাসের মধ্যে’ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন।যদিও এ পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে তালেবানের পক্ষ থেকে।
উল্লেখ্য,দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান।কোনভাবেই তাদের অগ্রযাত্রা ঠেকানো যাচ্ছেনা।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা