27 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বন্যার পানিতে স্কুল ছাত্র নিখোঁজ

রাঙামাটিতে বন্যার পানিতে স্কুল ছাত্র নিখোঁজ


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে বন্যার পানিতে কৃতিত্ব চাকমা নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (২ জুলাই) সন্ধ্যার সময় এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ স্কুলছাত্র বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং স্থানীয় মিল্টন চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, বাঘাইছড়ি পৌরসভার নারিকেল বাগান এলাকায় সহপাঠীদের সাথে সড়ক হেঁটে পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে কৃতিত্ব চাকমা ভেসে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যাইনি।

বাঘাইছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা বলেন, পানির স্রোতে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি।

নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, বিষয়টি খুব দুঃখজনক। বর্তমানে বাঘাইছড়ির বিভিন্ন এলাকা বন্যায় কবলিত। এক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ