34.8 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » খেলাপি ঋণ ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা


বিএনএ, ঢাকা: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের স্থিতি  ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে।  এ স্থিতি ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর দেশের ব্যাংক খাতে বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা ছিল খেলাপি।
খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘খেলাপি ঋণের হিসাবায়নের ক্ষেত্রে অতীতের মতো কোনো লুকোচুরি নেই। খেলাপির যোগ্য সব ঋণই এখন ব্যাংকের আর্থিক প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে। এ কারণে তা কিছুটা বেড়েছে।

 

Loading


শিরোনাম বিএনএ