21 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুস্পৃষ্টে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (২জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর মাহাতাব (১৩) একই ইউনিয়নের মো.শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সোলায়মান জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮টার দিকে বিয়ে বাড়ির ছাদে যায় তানভীর। সেখানে তিনি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে লাগানো ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

বিএনএ/ গিয়াস রনি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু