26 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গার্মেন্টস শ্রমিক নিহত

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গার্মেন্টস শ্রমিক নিহত


বিএনএ, ঢাকা: সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারগিস আক্তার (৩০) নামে একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি আদমজি ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

শনিবার (৩ জুন) সকাল পৌনে ৮টার দিকে চিটাগাং রোড পারহাউজের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পোশাক কারখানার সিনিয়র ম্যানেজার রেদোয়ান মোর্শেদ জানান, নিহত নারগিস আদমজি ইপিজেডের ইপিক গ্রুপে অপারেটরের কাজ করতেন। সকালে বাসা থেকে ইজিবাইকে করে পোশাক কারখানায় আসার সময় অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে যায়। চিটাগাং রোড পারহাউজের সামনে এলে ইজিবাইক থেকে পড়ে যান তিনি। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় আলিফ মেডিকেলে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তার স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নারগিসের ভাই মো. মামুন ইসলাম জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বর্তমানে চিটাগাং রোডের সাত্তারনগর এলাকায় থাকতেন। আদমজী ইপিজেডে একটি গার্মেন্টসে চাকরি করতেন নারগিস। সকালে বাসা থেকে কর্মস্থলে আসার পথে দুর্ঘটনার শিকার হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ