21 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকচাপায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

ট্রাকচাপায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক চাপায়  দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার  বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলত ব্যাপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো. আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিল। গুরুতর আহত মনিরুজ্জামান ইফাজকে (২২) উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  সকাল ৭টার দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল যোগে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।এ সময় দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক-মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ট্রাক চালক পালিয়ে যান।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু