27 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভিকির সঙ্গে নতুন চুক্তিতে ক্যাটরিনা?

ভিকির সঙ্গে নতুন চুক্তিতে ক্যাটরিনা?

ভিকি

বিনোদন ডেস্ক: পর্দার বাইরেও প্রতিটা মুহূর্তে ক্যামেরাবন্দি হন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনতে চান না অধিকাংশ শিল্পী। কিন্তু মুম্বাইয়ের ছবিশিকারিদের হাত থেকে রেহাই পাওয়া চাট্টিখানি কথা নয়! অভিনেতা-অভিনেত্রীরা কার সঙ্গে কোথায় যাচ্ছেন, সব তথ্য আর ছবি তাঁদের হাতের মুঠোয়। তাই তাঁদের সঙ্গে চুক্তির পথ বেছে নিয়েছেন ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানান।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তখন সদ্য সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের ছবি তোলা হচ্ছে দেখে নিষেধ করেন ক্যাটরিনা। ততক্ষণে জুটির কয়েকটি ছবি তোলা হয়ে গিয়েছে। ক্যাটরিনা সেই ছবিগুলি মুছে ফেলার অনুরোধ জানান এবং সেই ছবিশিকারিকে আশ্বস্ত করেন, নিজের এক্সক্লুসিভ ছবি তুলতে দেবেন তাঁকে। অভিনেত্রীর ম্যানেজার সেই নম্বর নিয়ে রাখেন। প্রায় এক সপ্তাহ পরে যশরাজ স্টুডিওর বাইরে সেই ছবিশিকারির ডাক পড়ে। কথা মতো ক্যাটরিনার ফটোশুট করেন তিনি।

অন্য এক ছবিশিকারির কথায়, “গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলাম। অফিস থেকে ফোনে নির্দেশ এল সোজা বিমানবন্দরে চলে যেতে হবে।” বলিউডের আলোচিত জুটি অনন্যা পাণ্ডে-আদিত্য রয় কাপূর গোয়া বিমান বন্দরে একসঙ্গে ঢুকবেন, গন্তব্য মুম্বাই। তবে গোয়া বিমানবন্দরে একসঙ্গে ঢুকলেও মুম্বাই বিমানবন্দরে পৌঁছে আলাদা হয়ে যাবেন যুগল। উদ্দেশ্য একটাই, প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনবেন না তাঁরা। জুটিকে যখন ক্যামেরাবন্দি করা হচ্ছিল, তাঁদের ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধ জানান অনন্যা।

এ সব ক্ষেত্রে কেউ হাসিমুখে ছবি তোলেন, কেউ আবার মেজাজ হারিয়ে ফেলেন। তবে অধিকাংশ শিল্পীর সঙ্গে ছবিশিকারিদের বোঝাপড়া রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ