31 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা

বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা

আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ বন্ধ

ঢাকা :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায়  পরিবেশ অধিদপ্তর বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহন ও নির্মাণ কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সারাদেশে এ অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় চারটি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মহানগরের জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬ জন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে আদাবর ও মোহাম্মদপুরে ২টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে। সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।

মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সারা  দেশে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম