28 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি

শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

ঢাকা  : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন  মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন মাঠপর্যায়ের কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কর্তৃপক্ষকে কঠোর ববস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার(৩ ফেব্রুয়ারি ২০২৫) তিনি এছাড়া একই কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে তাদেরকে অন্যত্র বদলি করার নির্দেশ প্রদান করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, উপদেষ্টার নির্দেশনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক ১১৮ জন, উপমহাপরিদর্শক ৭ জন, যুগ্ম মহাপরিদর্শক ৩ জন, সহকারী মহাপরিদর্শক ১ জন, উচ্চমান সহকারী ১ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জনকে বদলি করা হয়েছে।

এছাড়া, শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণির কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীকেও বদলি করা হয়েছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু