বিএনএ, ডেস্ক :ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও দুজন।
বিএনএ/ ওজি
![]()

