27 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রাম নগরীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রাম নগরীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাতে আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে  এ ঘটনা ঘটে বলে জানা  গেছে।

সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দগ্ধ ৬ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ