27 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » টানা বৃষ্টিতে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

টানা বৃষ্টিতে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন


বিএনএ, রাঙামাটি: রাঙামাটিতে টানা বৃষ্টির ফলে কাপ্তাই কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রে চলতি বছরে (জানুয়ারি-জুলাই) সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।মঙ্গলবার (২ জুলাই) কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিটের মধ্যে ৪ ইউনিটে ১ শত ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তথ্য মতে, আজ কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নং ইউনিটে ৮৪ মেগাওয়াট এবং ৪ নং ও ৫ নং ইউনিট থেকে ৮০ মেগাওয়াটসহ মোট ১ শত ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়তে পারে বলে জানা যায়।

এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, চলতি বছরের জানুয়ারি-জুলাই মাসের মধ্যে আজ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতদিন হ্রদে পানি কম থাকায় বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের অন্য একটি ইউনিট টেকনিক্যাল ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি বলেন, কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে ২ শত ৩০-৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

বিএনএ/কাইমুল ইসলাম ছোটন, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ