30.8 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: আরও শনাক্ত ৪২

করোনা: আরও শনাক্ত ৪২

করোনা: আরও শনাক্ত ৪২

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭০২ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত রয়েছে।

রোববার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ১৮৫ জন।

২৪ ঘণ্টায় ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিএনএনিউজ/বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বিরতির পর শুরু হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শাপলা চত্বর হত্যাকান্ডে হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী