27 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর ওয়ারীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর ওয়ারীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারীতে তানিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তীর দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ১২টার দিকে ওয়ারীর অভয় দাস লেন এলাকার একটি বাড়ির সাত তলা ফ্ল্যাট থেকে গৃহকর্মী তানিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গত তিনদিন আগে গৃহকর্মী তানিয়া ওই বাসায় কাজে যোগদান করে।
বাসায় গৃহকর্তী পুলিশকে জানিয়েছেন, জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে তানিয়া আত্মহত্যা করেছে। বিস্তারিত জানান চেষ্টা করা হচ্ছে।মৃত ওই কিশোরীর বাবার নাম লেখমত আলী। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ