27 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ওমানে কার্যকর হলো নতুন আকামা ফি

ওমানে কার্যকর হলো নতুন আকামা ফি

মাস্কাট ওমান

বিএনএ, বিশ্বডেস্ক :  ওমানে প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট বা আকামা ফি কার্যকর করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১ জুন) থেকে এটি কার্যকর হয়েছে। দক্ষ প্রবাসীদের ধরে রাখার পাশাপাশি ওমানিকরণকে উৎসাহ দেওয়ার জন্য দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত জানুয়ারিতে বাড়তি ফি’সহ নতুন কাঠামো ঘোষণা করে শ্রম মন্ত্রণালয়।

নতুন ফি কাঠামো অনুযায়ী, চার হাজার ওমানি রিয়াল বা তার অধিক বেতনের উচ্চ পদের প্রবাসী কর্মীর জন্য আকামা ফি ২০০১ রিয়াল, দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৯৯৯ ওমানি রিয়াল পর্যন্ত বেতনে মধ্যস্তরের পদে ফি ১০০১ রিয়াল, কারিগরি এবং বিশেষায়িত পদের কর্মীর ৬০১ রিয়াল এবং মাছ ধরা পেশায় ৩৬১ রিয়াল ভিসা ফি নির্ধারণ করা হয়েছে। আগে সব পদেই আকামা ফি ৩০১ রিয়াল নির্ধারিত ছিল।

নতুন কাঠামোতে সবচেয়ে বেশি সংখ্যক অনির্ধারিত পদের প্রবাসী কর্মীদের ভিসা ফি ৩০১ রিয়াল রাখা হয়েছে।

এ ছাড়া, এক থেকে তিন জন গৃহকর্মীর জন্য ভিসা ফি জনপ্রতি ১৪০ রিয়াল এবং চার জনের বেশি কর্মীর জন্য ২৪১ রিয়াল, উট পালন কাজে এক থেকে তিন জন কর্মীর জন্য জনপ্রতি ২০১ রিয়াল এবং চার জনের বেশি কর্মীর জন্য জনপ্রতি ৩০১ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর এবং ম্যানেজার সহ এই ধরনের পেশায় কর্মরত প্রবাসীদের আগের তুলনায় বেশি খরচ পরবে তাদের ভিসা নবায়ন করতে।  এতে সামগ্রীকভাবে দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের উপর তেমন কোনো প্রভাব না পরলেও ভারতীয় নাগরিকদের উপর বেশ প্রভাব ফেলবে বলে মনে করছেন দেশটির বিশিষ্ট প্রবাসিরা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ