28 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প

ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক :জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার মতো ভয়াবহ আঘাত হানা হবে।মধ্যপ্রাচ্যে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই ইরান বিরোধী যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১ এপ্রিল) এক ভাষণে তিনি এ  দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল বা অন্য কোনো সম্পদের ওপর আমাদের নির্ভরতা নেই। আমরা সেখানে গিয়েছি কেবল আমাদের বন্ধুদের সাহায্য করতে।’

আয়াতুল্লাহ আলী খামেনি ও আলী লারিজানির গুপ্তহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা বলিনি যে শাসন পরিবর্তন করব, কিন্তু বাস্তবে তা ঘটে গেছে।’

ইসরায়েলসহ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও ট্রাম্পের বক্তব্যে ওমানের কোনো উল্লেখ ছিল না। উল্লেখ্য, ওমানই একমাত্র উপসাগরীয় দেশ যারা এই যুদ্ধের নিন্দা জানিয়েছে এবং মধ্যস্থতার চেষ্টা চালিয়েছিল।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তার দাবি, যুদ্ধ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ইরান নিজেদের পুনর্গঠনের তাগিদেই তেল বিক্রি শুরু করবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ