22 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিম তীরে অবরোধ প্রত্যাহার

পশ্চিম তীরে অবরোধ প্রত্যাহার

পশ্চিম তীরে অবরোধ প্রত্যাহার

বিএনএ বিশ্বডেস্ক : তিনদিন পর পশ্চিম তীর থেকে অবরোধ প্রত্যাহার করেছে ইসরায়েল। চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরায়েলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় এ অবরোধ দেয় তারা। ইসরায়েলের দাবি, সেই অপরাধীকে হত্যা করা হয়েছে। তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

জেরিকোর আকাবেত জাবের শরণার্থী শিবিরে বুধবার বিকালে অভিযানে চালিয়ে ২২ বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহত যুবকের নাম মাহমুদ জামাল হাসান হামদান।
জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে একটি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে।

ইসরায়েলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে অধিকৃত জেরিকো শহরের কাছে একটি হাইওয়েতে গত সোমবার গুলিতে নিহত হন ইলান গ্যানেসেল নামে সাবেক এক ইসরায়েলি সেনা সদস্য। পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে হুওয়ারা এবং অন্যান্য ফিলিস্তিনি গ্রামগুলোতে শত শত ইহুদি বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালানোর পর সেদিন ব্যাপক সংঘর্ষ হয়। এদিন গুলিতে নিহত হন ইলান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু