22 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক তৌফিক বাবর’র মেজ ভাইয়ের ইন্তেকাল

সাংবাদিক তৌফিক বাবর’র মেজ ভাইয়ের ইন্তেকাল

সাংবাদিক তৌফিক বাবর'র মেজ ভাইয়ের ইন্তেকাল

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবর’র মেজ ভাই এস এম মুছা চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এসএম মুছা চৌধুরী বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ধোরলা গ্রামের মরহুম কামাল মিয়া চৌধুরীর ২য় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় হযরত মহিউদ্দিন শাহ (রাঃ) মাজার সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের ভাই সাংবাদিক তৌফিকুল ইসলাম বাবর।

তাঁর মৃত্যুতে বোয়ালখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু