বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নতুন ফিশারীর ঘাট এলাকায় মাছের আড়তে আগুন লেগেছে। বুধবার (১ মার্চ) রাত ১১ টার দিকে আগুন লাগে সেখানে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

