29 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

বিএনএ. ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। ডিসেম্বর মাসেও এলপিজির দর অপরিবর্তীত ছিল। ফলে গত নভেম্বর মাসের নির্ধারিত দরেই চলতি জানুয়ারিতেও এলপিজি বিক্রি হবে। এর আগে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দর ছিল ১৪৫৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এলপিজির দাম অপরিবর্তিত রাখার ঘোষণা করেন।

এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও অপরিবর্তিত রাখা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৮১ পয়সা। যা চলতি মাসেও একই দরে বিক্রি হবে। প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্প-কারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

এর আগে গত অক্টোবরে সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৪২১ টাকা, ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল