21 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু


বিএনএ, ফেনী : ছাগলনাইয়ায় মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব বাঁশপাড়া ফোরকানিয়া ঈদগাহ মাঠে পূর্ব বাঁশপাড়া ইউনাইটেড পাঠাগার এন্ড ক্লাব আয়োজিত এ টুর্ণামেন্ট শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন, চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ ইসমাইল হোসেন নিউটন।

মুক্তার হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং কাজী জিয়াউল হক রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল।

খেলা পরিচালনা করেন, আবু তৈয়ব, বাবলু, কামরুল ও দিদার।

উদ্বোধনী প্রথম খেলায় মুনাফ কাজী বাড়ী জুটিকে ফুলকুড়ি একাদশ জুটি হারায়। দ্বিতীয় খেলায় হাসনাহেনা একাদশ জুটিকে সাউথ কুহুমা জুটি হারায়। তৃতীয় খেলায় শান্তির হাট জুটিকে মু’আজ পাটোয়ারী জুটি হারায়। চতুর্থ খেলায় মিট লাইফ জুটিকে পাটোয়ারী ফার্নিচার জুটি হারায়।

টুর্নামেন্টের পরিচালক কাজী জিয়াউল হক রুবেল জানান, এতে মোট ৩২টি দল অংশ নিচ্ছে।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু