18 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আবদুল মন্নান সুয়েটর কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।
আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হাতিয়া বাজার থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে সুবর্ণচর উপজেলার চরজুবীলি ইউয়িনের মন্নান সুয়েটর কারখানার সামনে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিল্পী আক্তার ও মেয়ে শারমিনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে সিএনজি চালককে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু