27 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় মনোনয়নপত্র জমা দিলেন আলাউদ্দিন নাসিম

ছাগলনাইয়ায় মনোনয়নপত্র জমা দিলেন আলাউদ্দিন নাসিম


বিএনএ, ফেনী : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ছাগলনাইয়ায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম কমল’র কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম’র সহধর্মিণী ডা. জাহানারা আরজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুকসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ