18 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে রিডিং টেস্ট-প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবিতে রিডিং টেস্ট-প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবিতে রিডিং টেস্ট-প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় বায়োটেক ক্লাবের উদ্যোগে রিডিং টেস্ট এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ৩য় তলার করিডোরে বুধবার দুপুর ২টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর ফিউচার ওয়ার্ল্ড ইন দা এসপেক্টস অব বায়োটেকনোলজি বিষয়ে প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আবুল বাশারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. অঞ্জনা পারভীন, সহযোগী অধ্যাপক ড. হোসেইন মোহাম্মদ ফারুকী এবং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মানিত শিক্ষকরা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। প্রতিযোগিতার প্রতি ক্যাটাগরি থেকে প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন  হয়।

বিএনএ/তারিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু