25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

বিএনএ, লক্ষীপুর : লক্ষ্মীপুরে মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) নামে এক যুবলীগ নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলাশীষ রায় ও চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘিরপাড়ে কালভাটের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ ৫-৬ জনের একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এলাকায় চলছে অভিযান। জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারে কাজ করছি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ