26 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জাতীয় কন্যা শিশু দিবস পালিত


বিএনএ, ঢাকা : জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে  ঢাকায় ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন,  ‘কন্যা শিশুর উন্নয়ন ও বিকাশের জন্য পরিবার থেকেই সুযোগ সৃষ্টি করতে হবে। কন্যা শিশুরা পরিবারে মা-বাবার সমর্থন পেলে তাদের শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারে না’।

বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব আরও বলেন, পরিবার শিশুর জন্য সবচেয়ে সুরক্ষিত ও অধিকার নিশ্চিত হওয়ার জায়গা। অথচ কন্যা শিশুর প্রতি বৈষম্য শুরু হয় পরিবার থেকে। পুরুষতান্ত্রিক মনমানসিকতা ত্যাগ করার মাধ্যমে কন্যা শিশুর প্রতি সকল বৈষম্য দূর করা সম্ভব।

তিনি আরো বলেন, প্রতিটি কন্যা শিশুরই রয়েছে অমিত সম্ভাবনা। তারা সমান সুযোগ পেলে অধিকতর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে। আজ বাংলাদেশে প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। এছাড়া রাষ্ট্রের উচ্চ পদে নারীরা দায়িত্ব পালন করছেন।

আলোচনা পর্ব শেষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিএনএ নিউজ ২৪ ডটকম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ