27 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ

রাঙামাটিতে রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ


বিএনএ, রাঙামাটি : ‘ত্রিশে ত্রিশ, ভালোবাসার ছায়া অহর্নিশ’ স্লোগানে ৩০ তম প্রেসিডেন্ট ইয়ার ২০২৪-২৫ সূচনা উপলক্ষ্যে ত্রিশটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি। সোমবার (১ জুলাই) রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া।

রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির ৩০ তম প্রেসিডেন্ট রো. সাইফুল উদ্দীন বলেন, বর্তমানে দেশে বৃক্ষ নিধনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। যদি বৃক্ষরোপণ করি গাছ বড় হয়ে আমাদের ছায়া দিবে এবং অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।

তিনি বলেন, বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। সকলের প্রতি অনুরোধ আসুন গাছ লাগাই পরিবেশের ভারসাম্য রক্ষা করি।

এ সময় ভাইস প্রেসিডেন্ট রো. ফরিদা ইয়াসমিন পান্না, জয়েন্ট সেক্রেটারি রো. তারিকুল ইসলাম আনান ও ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. ইকবাল খন্দকার তানভীর উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ