21 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী গাইডের মোড়ক উন্মোচন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ফেনী গাইডের মোড়ক উন্মোচন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব


বিএনএ, ফেনী : ফেনীর পর্যটনের সম্ভাবনা ও নান্দনিকতা বিষয়ক জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ফেনী গাইডের মোড়ক উন্মোচন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। শুক্রবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গ্রহন্থটির মোড়ক উন্মোচনের পূর্বে এসম্পর্কিত একটি ভিডিওচিত্র প্রদর্শণ করা হয়।

ফেনী গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন, ফেনীকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে গাইডটি ভূমিকা রাখবে।

তিনি বলেন, সারাবিশ্বে ফেনীর কথা ছড়িয়ে দিতে গাইডের সফট কপি ওয়েবসাইটে স্থান পাবে। যেকোনো ব্যক্তি প্রয়োজন অনুয়ায়ী তথ্য সংগ্রহ করার সুযোগ পাবেন।

জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীন মোহাম্মদ, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদার, ইলেক্ট্রোমার্ট লি: এর চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ী।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসকবৃন্দ, ফেনীর ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সহকারি কমিশনার (ভূমি) ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

ফেনী জেলা প্রশাসক মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকাশনা সম্পন্ন হয়। ড.মনজুরুল ইসলাম তথা কবি মনজুর মুহাম্মদ এর দক্ষ অণুবীক্ষণে, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদারের সহযোগিতায় এই প্রকাশনা ফেনী ইতিহাসকে আরও দীপ্তময় করে তুলেছে।

সাংবাদিক আরিফুল আমিন রিজভী এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠান একটা মাইলফলক হয়ে থাকবে।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু