18 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

নোয়াখালীতে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

নোয়াখালীতে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীতে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের স্বজনেরা তাকে হত্যার অভিযোগ তুলেছে।  নিহত মাহিনুর আক্তার (১৯) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের বড় মোল্লা বাড়ির মো. নুরুল হকের মেয়ে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই মামুন অভিযোগ করে বলেন,  সে গত ১ বছর আগে শহরের উত্তর ফকিরপুর এলাকার শান্তনালয় নামক বাসায় গৃহপরিচারিকার হিসেবে যোগদান করে। বৃহস্পতিবার বিকালে বাবু ও তার পরিবারের লোকজন মাহিনুরকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। বাসার মালিক নাছিম উদ্দিন বাবু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহিনুরের মরদেহ দেখতে পাই। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন।  তবে ওই গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে বলে দাবি অভিযুক্তদের।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু