28 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

বিএনএ বিশ্বডেস্ক : করোনায় বিপর্যস্ত ভারতের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানান।
ইউএসএ টুডে’র খবরে বলা হয়,

খবরে বলা হয়, তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভারতে বসবাসকারী (গ্রিন কার্ডধারী) মার্কিন নাগরিকদের এবং পড়ুয়া, সাংবাদিক ও কয়েকজন শিক্ষাবিদদের বিষয় ছাড় দেয়া হয়েছে। তারা এই নিষেধাজ্ঞার সময়ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।

এর আগে ভারতীয় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর। এছাড়া ভারতের সঙ্গে সব রকমের বাণিজ্যিক ভ্রমণ বন্ধ করেছে কানাডা, হংকং ও নিউজিল্যান্ড।

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু