22 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী থেকে চট্টগ্রামে চুরি হওয়া পিকআপের ২১ টুকরা উদ্ধার

ফেনী থেকে চট্টগ্রামে চুরি হওয়া পিকআপের ২১ টুকরা উদ্ধার


বিএনএ,ফেনী : চট্টগ্রাম থেকে চুরি হওয়া পিকআপের ২১ টুকরা উদ্ধার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ। এ ঘটনায় গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার(৩‌১ মার্চ) দুপুরে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সোনাগাজী উপজেলা ডাকঘরের সামনে আকাশ ডেন্টিং ওয়ার্কশপে শনিবার (৩০ মার্চ) অভিযান চালায় পুলিশ। এসময় ওয়ার্কসশপ থেকে একটি গাড়ির ২১ টুকরো উদ্ধার এবং ওয়ার্কসপের মালিক আজাদ হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে আকাশ জানায় শুক্রবার চোর চক্রের চার সদস্য চট্টগ্রাম থেকে চুরি করা একটি পিকআপ ওয়ার্কসপে এনে ২১ টুকরা করে। টুকরো গুলো কেজি মাপে বিক্রির জন্য তার হেফাজতে রাখে তারা। টুকরো গুলো বিক্রির প্রলোভন দেখিয়ে আকাশের মাধ্যমে ডেকে এনে চোর চক্রের সদস্য নিশান, আজিজ, হাসান ও ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলায়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, গত শুক্রবার চট্টগ্রামের হালিশহর থেকে ব্যবসায়ী নিজাম উদ্দিনের পার্কিং করা একটি পিকআপ চুরি করে ফেনীর সোনাগাজী নিয়ে এসে পিকআপের ইঞ্জিন ব্যতিত অন্যান্য অংশ টুকরা করে ভাঙারি দোকানে বিক্রি করার চেষ্টা করে।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু