28 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের খবর নিশ্চিত করল ইরান

প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের খবর নিশ্চিত করল ইরান


বিএনএ বিশ্বডেস্ক : ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে  হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান উভয়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার নিহত হয়েছেন।

তেহরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, শনিবারের হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান লে. জেনারেল আব্দলরহিম মৌসাভি নিহত হয়েছে।গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে তৎকালীন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান নিহত হলে এই পদে আসীন হয়েছিলেন মৌসাভি।

তাসনিম নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদেহও হামলায় মারা গেছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ