28 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের ২৪টি প্রদেশে হামলা, নিহত ২০১

ইরানের ২৪টি প্রদেশে হামলা, নিহত ২০১


বিএনএ, বিশ্বডেস্ক ; ইরানের প্রায় ২০টি প্রদেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানায়।

রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুজতবা খালিদি বলেছেন, ইরানের প্রায় ২০টি প্রদেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।এসব হামলার পর আহতদের জন্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

মেহের নিউজ অ্যাজেন্সিকে মুজতবা খালিদি বলেন, ২২০টিরও বেশি রেড ক্রিসেন্ট টিম উদ্ধার কাজে নেমেছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ