18 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবি আইন বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুবি আইন বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুবি আইন বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) আইন বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মোট কোর্ট উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বুধবার (১ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আইন বিভাগের নবগঠিত মোট কোর্টে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইন অনুষদের সামনে থেকে একটি র‍্যালি শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার অনুষদের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শামিমুল ইসলামসহ আইন বিভাগের বিভিন্ন শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আইন ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মোড কোর্ট রয়েছে। এই মোড কোর্ট নিজের কর্মক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে। আইন পেশায় অনেক টাকা রয়েছে। তবে আইনের শিক্ষার্থী হিসাবে তোমাদের আইন বিষয়ে ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ ভোমরা, তোমাদের উন্নতি হলে আমাদের উন্নতি তোমাদের অবনতি হলে আমাদের অবনতি।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু