27.2 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৬
Bnanews24.com
Home » মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী : তারেক রহমান

মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী : তারেক রহমান


বিএনএ, ঢাকা : বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থণা করেন।

তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা কালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় উনার কোনো ব্যবহারে, উনার কোনো কথায়, যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

বক্তব্য বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন তারেক রহমান। তিনি বলেন, দোয়া করবেন, আল্লাহ তায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ