25 C
আবহাওয়া
৭:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট লোকে লোকারণ্য

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট লোকে লোকারণ্য


বিএনএ, ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। সমাবেশ স্থল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। শুধু তাই নয় আশপাশের সড়ক বিজয় সরণি, খামারবাড়ি ও মনিপুরী পাড়া পর্যন্ত তিল ধারনের ঠাঁই নেই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের স্রোত নামতে শুরু করে।

প্রতিটি বাস স্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ ঘাটেও মানুষের ভিড়। জানাজার আগ পর্যন্ত মানুষের স্রোত বন্ধ হচ্ছে না।

মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে। জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

আগত নেতাকর্মীরা জানান বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন। তাই তার প্রতি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আবেগ জড়িত। তাই শত কষ্ট করে হলেও সবাই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ