23 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই বছর ৭ মাস বয়সী আয়ান নামমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে

নিহত আয়ান জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির ছেলে জাহিদুল ইসলাম আয়ান।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে শিশু আয়ান উল্টে নিচে পড়ে যায়। এ সময় সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জানাযায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা