28 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃত্বে রেজা-দেবদুলাল

চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃত্বে রেজা-দেবদুলাল


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সালাউদ্দিন রেজা সভাপতি ও দেবদুলাল ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ওমর কায়সার। ভোট দিয়েছেন মোট ২৫৬ জন ভোটার।

নির্বাচনে চৌধুরী ফরিদ সিনিয়র সহ-সভাপতি, মনজুর কাদের মনজু সহ-সভাপতি, শহীদুল্লাহ শাহরিয়ার যুগ্ম সম্পাদক, রাশেদ মাহমুদ অর্থ সম্পাদক, নাসির উদ্দিন হায়দার সাংস্কৃতিক সম্পাদক, সোহেল সরওয়ার ক্রীড়া সম্পাদক, কুতুব উদ্দিন গ্রন্থাগার সম্পাদক, আল রাহমান সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, খোরশেদুল আলম শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ ডিসেম্বর দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

কমিশনার ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু