29 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ২০ ঘর

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ২০ ঘর


বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার(৩০ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।এতে বস্তিতে থাকা ৩৫ ঘরের ২০টি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সা‌র্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তি‌নি আরও ব‌লেন, বৈদ্যুতিক গোল‌যোগ থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। আগু‌নে ২০টি ঘর পু‌ড়ে‌ গে‌ছে। এ‌তে ১০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বস্তির বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বস্তিটিতে ৩৫টি ঘর ছিল। যার বেশির ভাগই পুড়ে গেছে। আগুন লাগার পর কয়েকজন ঘরের অল্প কিছু মালামাল বের করতে পেরেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট