34 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি


ঢাকা:  সরকার নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটি করে প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর ২০২৪) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন অনুযায়ী, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

অন্য সদস্যরা হলেন, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী