24 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে নাশকতা ঠেকাতে পুলিশের কঠোর অবস্থান

কাপ্তাইয়ে নাশকতা ঠেকাতে পুলিশের কঠোর অবস্থান


বিএনএ, রাঙামাটি : বিএনপি ও জামায়াতের তিনদিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর) টানা অবরোধের কর্মসূচীতে নাশকতা ঠেকাতে রাঙামাটি কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে কাপ্তাই থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কাপ্তাই উপজেলার গেইট, শিলছড়ি, বড়ইছড়ি এবং রেশম বাগান চেকপোস্টের মোড়ে মোড়ে পুলিশের টিম অবস্থান করছে।

এ  দিকে অবরোধে ডিউটিরত পুলিশ সদস্যদের তদারকি করেছেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি প্রতিটি পয়েন্টে গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

তিনি জানান, কাপ্তাই থানা পুলিশের একটি কুইক রেসপন্স টিম মাঠে রয়েছে যেন কোথাও কোন সমস্যা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি /এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে